1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জন্য ১.৪ কোটি ইউরো সহায়তা দিচ্ছে ইইউ ইয়াবা সেবনের আসরে অভিযান, অস্ত্র-ইয়াবা,নগদ টাকা সহ আটক:২ সরাসরি মাঠে বসেই ছেলের খেলা দেখতে আসছেন ভোজিনহার মা জামায়াতের সেই এমপির বাবা এখনও জীবিত যুবলীগের দেড় মিনিটের মিছিল, সীমানা নিয়ে দুই থানার ঠেলাঠেলি ‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি সংসদে কি বলেছি, তা বুঝতে পারছি না: জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপি টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শিশু ওয়াহিদ হ-ত্যা: বিক্ষোভে ফুঁসছে চকরিয়া, আসামিদের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা

উখিয়ায় রোহিঙ্গা পিতা ভুয়া জন্মনিবন্ধন তৈরি করে সন্তানকে বাংলাদেশি বানাতে মরিয়া

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/১১/২০২৫ ১২:১৬ পিএম

কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী আব্দু রহমান নিজের রোহিঙ্গা পরিচয় গোপন রেখে ছেলের জন্য ভুয়া বাংলাদেশী জন্মনিবন্ধন তৈরি করেছেন। তার ছেলে রিদুয়ানের নাম পরিবর্তন করে ‘আব্বাস’ নামে নতুন নিবন্ধন করা হয়, যেখানে পিতা-মাতা হিসেবে শামশুল আলম ও নুর জাহান—এমন ভুল পরিচয় দেখানো হয়েছে। জন্মস্থান দেখানো হয়েছে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ফকিরপাড়া।

তবে অনুসন্ধানে পাওয়া যায়, ‘মা’ হিসেবে দেখানো নুর জাহানের বাস্তব পরিচয় অন্য—ছবির নারী আসলে গুলতাজ বেগম, যার ‘আব্বাস’ নামে কোনো সন্তান নেই। ফলে নিবন্ধনের তথ্য সম্পূর্ণ জাল বলে স্থানীয়দের অভিযোগ।

এছাড়া আব্দু রহমান তার পরিবারের আরও কয়েকজন সদস্যের পরিচয় বদলে ভুয়া নিবন্ধন করেছেন বলে অভিযোগ রয়েছে।
তারা বর্তমানে কুতুপালং ক্যাম্পের ই-ব্লক, সেড-৪, রুম-৪ এ বসবাস করেন; এমআরসি নম্বর ৬১৯৭৫।

নাইক্ষ্যংছড়ি ইউএনও মাজহারুল ইসলাম চৌধুরী জানিয়েছেন—পরিচয় জালিয়াতির ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ অস্বীকার করেছেন আব্দু রহমান।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com