1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার

যাদের ধর্মের জ্ঞান নাই তারা শরীয়তের ব্যাখ্যা দিবেন না- ধর্ম উপদেষ্টা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/১১/২০২৫ ১২:৩৭ পিএম

ধর্মীয় বিষয়ে যাদের সুনির্দিষ্ট জ্ঞান নেই, তাদের শরীয়ত কিংবা এ সম্পর্কিত ব্যাখ্যা বা মন্তব্যে অংশ না নেয়ার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার (২৮ নভেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্ত্বরে আয়োজিত ২৪তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, যাদের ধর্মের জ্ঞান নাই তারা শরীয়তের ব্যাখ্যা দিবেন না। এতে বিভ্রান্তি হতে পারে। ভিন্ন ব্যাখ্যায় ধর্মের অবমাননা হতে পারে।

তিনি আরও বলেন, সবার প্রতি আহ্বান থাকবে, কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না। কেউ অপরাধ করলে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী আছে, আদালত আছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com