1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে ১১ পুলিশ সদস্য বরখাস্ত টেকনাফ দোয়েলকার মালিক সমিতির সেক্রেটারী শহিদ ৮ হাজার ইয়াবাসহ আটক জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নেই, প্রতারণার বাজেট: এনসিপি চট্রগ্রামে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক: উখিয়ার বক্তার মেম্বারের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ জামায়াত ও আ.লীগ নেতার বিরুদ্ধে অর্ধশত গাছ কাটার অভিযোগ ৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার কক্সবাজারে ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী কান্না সহ্য করতে না পেরে দুই মাসের শিশুকে আছাড় দিয়ে মেরে ফেলেন বাবা

কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির নবনির্বাচিতদের শপথ ও দায়িত্বভার গ্রহণ সম্পন্ন

✍️ শহিদ রুবেল •

প্রকাশিত: ২৯/১১/২০২৫ ১:৫১ পিএম

কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহণ, দায়িত্বভার গ্রহণ এবং প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকালে সমিতির নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি খোরশেদ আলম বাবুল। সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক আবদুর রহমান।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উখিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল, কোটবাজার বণিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি কবি আদিল চৌধুরী, উখিয়া উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম, কোটবাজার বণিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতির বর্তমান সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার এবং উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমদ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমবায় হলো শক্তি, ঐক্য এবং উন্নয়নের প্রতীক। কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি দীর্ঘদিন ধরে বাজার ব্যবস্থাপনা, ব্যবসায়ীদের অধিকার রক্ষা, আর্থিক সহযোগিতা এবং নির্বিঘ্ন ব্যবসা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তারা আরও বলেন, চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের অন্যতম সফল সমবায় সংগঠন হিসেবে কোটবাজার সমিতি ব্যবসায়ীদের ইতিহাস ও ঐতিহ্য বহন করে চলেছে। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে, স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং ব্যবসায়ীদের সেবায় নতুন মাত্রা যোগ হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শপথ ও দায়িত্বভার গ্রহণ করেন নবনির্বাচিত কমিটির সভাপতি সুলতান মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, সহ-সভাপতি মাওলানা আবছার উদ্দিন, কোষাধ্যক্ষ হাফেজ আবদুর রহিম এবং সদস্য শাহাব উদ্দিন, জাফর আলম, শরীফ মাহমুদ শাহজাদা, মো. আরিফুর রহমান, ইনজামামুল হক জিফার, আবু রায়হান ও মো. আবদুল আজিজ।

 

দায়িত্বভার গ্রহণের পর নবনির্বাচিত নেতৃবৃন্দ সকল ব্যবসায়ী, দোকান মালিক এবং সমবায় সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, সংগঠনের উন্নয়ন, স্বচ্ছতা এবং সদস্যদের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি আবু ছিদ্দিক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এদিকে, শপথ ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তোলায় কোটবাজারের সকল ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com