1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা এলজিপির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক আর নেই আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতায় এলে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের চাকরি ফিরিয়ে দেব: জামায়াত প্রার্থী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/১১/২০২৫ ১২:৩২ পিএম

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা–কর্মচারীদের পুনর্বহাল এবং সব বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম। ক্ষমতায় গেলে এ দাবি পূরণ করা হবে বলেও তিনি ঘোষণা দেন।

গতকাল শুক্রবার বিকেলে বাঁশখালীর শীলকূপ ইউনিয়নে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শনিবার ওই সভার দুই মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

সভায় মাওলানা জহিরুল ইসলাম ইসলামী ব্যাংকের শীর্ষ পর্যায়ের কিছু কর্মকর্তার সমালোচনা করে বলেন, ইচ্ছাকৃতভাবে ব্যাংককে বিতর্কিত করতে একটি মহল তৎপর। যারা অন্যায়ভাবে কর্মীদের রিজিকে আঘাত করেছেন, তারা নিজেরাও কোনো না কোনোভাবে এর বিচার পাবেন।

তিনি আরও বলেন, কর্মীদের সম্মানহানি কিংবা সম্পদ নষ্ট করার মতো সিদ্ধান্ত যারা নিয়েছেন, আল্লাহই তাদের বিচার করবেন। চাকরিচ্যুতদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।

মতবিনিময়টি পরিচালনা করেন বাঁশখালী উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জিএম সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শহিদুল মোস্তাফা, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোক্তার হোছাইন সিকদার ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আরিফুল্লাহ।

মতবিনিময় সভার বক্তব্য সম্পর্কে জানতে মাওলানা জহিরুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বক্তব্য ঠিক আছে, সত্যিই এটি বলেছি। ক্ষমতায় গেলে ইসলামী ব্যাংকের যারা অবিচারের শিকার হয়ে চাকরি হারিয়েছেন, তাদের পুনর্বাসনের চেষ্টা করব।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com