1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল

কক্সবাজারে ক্রিস্টাল মেথ ও ইয়াবা পাচার মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/১১/২০২৫ ২:০৭ পিএম

কক্সবাজারে ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা পাচারের মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আবদুর রহিমের আদালত এ রায় ঘোষণা করেন বলে জানান পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সিরাজুল ইসলাম।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—টেকনাফের হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার মৃত কাদের বকশের ছেলে আব্দুর রহমান (৩৩) এবং একই ইউনিয়নের মৌলভীবাজার এলাকার আব্দুস সালামের ছেলে নুর মোহাম্মদ (২৮)।

রাষ্ট্রপক্ষ জানায়, ২০১৬ সালের ১৬ জুন রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের এমজি ব্যাংকার এলাকা দিয়ে মিয়ানমার থেকে বড় মাদকের চালান পাচারের তথ্য পেয়ে বিজিবি অভিযান চালায়। সীমান্ত এলাকায় দুই বস্তা কাঁধে নিয়ে পাঁচজন সন্দেহজনক ব্যক্তি আসতে দেখে বিজিবি সদস্যরা থামার নির্দেশ দিলে তারা পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া বস্তা দুইটি থেকে ৪ কেজি ৩১৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১ লাখ ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২৪ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় বিজিবির এক সদস্য বাদী হয়ে ছয়জনকে আসামি করে টেকনাফ থানায় মামলা দায়ের করেন।

২০২৪ সালের ডিসেম্বর মাসে গ্রেপ্তার হওয়া দুই আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আব্দুর রহমান ও নুর মোহাম্মদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের নির্দেশ দেন। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com