1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট

খালেদা জিয়ার দৃঢ়তায় ভারত এই দেশ দখল করতে পারেনি: ডা. তাহের

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/১২/২০২৫ ৩:৩২ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দৃঢ়তার কারণেই বাংলাদেশ ভারতের দখলে যায়নি বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। তিনি বলেছেন, খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করি। আমি ব্যক্তিগতভাবে সাক্ষী, বেগম জিয়া একজন দেশপ্রেমিক গণতান্ত্রিক নেত্রী। বিগত ১৫ বছর যেভাবে দেশটা ভারতের দখলে গিয়েছিল, তাঁর আপসহীন রাজনীতির কারণেই তা অনেক আগে যেতে পারেনি। উনার দৃঢ়তায় তা সম্ভব হয়নি।

হৃদরোগের চিকিৎসা শেষে সোমবার রাজধানীর ইউনাইটেড হাসপাতাল ছেড়ে যাওয়ার সময় আবদুল্লাহ তাহের বলেন, দেশের আজকের এই প্রেক্ষাপটে আগামী রাজনীতি এবং নির্বাচনের জন্য বৃহৎ রাজনৈতিক দলগুলোর ভেতরে আরও অনেক বেশি সমঝোতা, বোঝাপড়া ও নীতিগত ঐক্য প্রয়োজন। দেশবাসী ও রাজনৈতিক দল— সবার প্রতি আহ্বান জানাব, আমরা আগামীতে আরও অনেক ধৈর্যের সঙ্গে, প্রজ্ঞার সঙ্গে দেশকে প্রাধান্য দিয়ে যেন আমাদের কর্তব্য নির্ধারণ করি।

নিজের শারীরিক অবস্থার বিষয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, হার্টের ব্লক অপসারণে স্টেন্টিং করা হয়েছে। আল্লাহর রহমতে অনেকটা সুস্থ অবস্থায় বাসায় যাওয়ার জন্য বের হয়েছি। বিশ্ববিখ্যাত কার্ডিওলজিস্ট অধ্যাপক মোমিনুজ্জামান সাহেব চিকিৎসা করেছেন। ব্লক ছিল পাথরের মতো শক্ত। চিকিৎসকরা ওপেন হার্ট বা সিঙ্গাপুর যেতে বলেছিলেন। আমি দেশে রিং পড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি। ডাক্তাররা বলেছেন, আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে।

এ সময় আবদুল্লাহ তাহেরের সঙ্গে ঢাকা-১৭ আসনের জামায়াতের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানসহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com