1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জন্য ১.৪ কোটি ইউরো সহায়তা দিচ্ছে ইইউ ইয়াবা সেবনের আসরে অভিযান, অস্ত্র-ইয়াবা,নগদ টাকা সহ আটক:২ সরাসরি মাঠে বসেই ছেলের খেলা দেখতে আসছেন ভোজিনহার মা জামায়াতের সেই এমপির বাবা এখনও জীবিত যুবলীগের দেড় মিনিটের মিছিল, সীমানা নিয়ে দুই থানার ঠেলাঠেলি ‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি সংসদে কি বলেছি, তা বুঝতে পারছি না: জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপি টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শিশু ওয়াহিদ হ-ত্যা: বিক্ষোভে ফুঁসছে চকরিয়া, আসামিদের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা

খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় উখিয়া প্রেসক্লাবে দোয়া মাহফিল

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/১২/২০২৫ ২:৫৯ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) উখিয়া প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব ফারুক আহমদ।

মাহফিলের সঞ্চালনা করেন অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য শফিক আজাদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কমিটির সদস্য হুমায়ুন কবির জুশান, সদস্য আব্দুল লতিফ বাচ্চু, কাজি হুমায়ুন কবির বাচ্চু, ওবায়দুল হক চৌধুরী আবু এবং হাসেম শিকদার জিসান।

বক্তারা বলেন, “জাতীয় রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ এই নেত্রী দ্রুত সুস্থ হয়ে উঠলে তা দেশের জন্য স্বস্তির বার্তা হবে। দেশের সকল শ্রেণির মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করছেন তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করে।”

দোয়া মাহফিল শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উখিয়া উপজেলার ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা জাফর আলম, যেখানে তিনি দেশ, জাতি এবং অসুস্থ নেত্রীর সুস্থতার জন্য প্রার্থনা করেন। পুরো পরিবেশ তখন নীরব হয়ে যায়, সবাই হাত তুলে দোয়ায় অংশ নেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com