1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

উখিয়ায় শিকার সিন্ডিকেট সক্রিয়—কৃত্রিম বক দিয়ে পাখি নিধন

✍️ সাঈদ মুহাম্মদ আনোয়ার

প্রকাশিত: ০৬/১২/২০২৫ ১২:১৫ পিএম

কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের মাছকারিয়ারবিল এলাকায় কৃত্রিম বক ব্যবহার করে পাখি শিকারের তথ্য পাওয়ার পর বিশেষ অভিযান পরিচালনা করেছে বনবিভাগ।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উখিয়া রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে শিকারিদের পাতানো একাধিক ফাঁদ নষ্ট করা হয় এবং বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়। এছাড়া শামুকের খোলসহ শিকারের বিভিন্ন আলামতও উদ্ধার করে বনবিভাগ। উদ্ধার হওয়া কয়েকটি জীবিত বক পরে প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি সংগঠিত চক্র মাছকারিয়ারবিল এলাকায় বকসহ বিভিন্ন প্রজাতির বন্যপাখি শিকার করে আসছিল। বনবিভাগের নীরব অবস্থানের কারণে দীর্ঘদিন বিষয়টি অবহেলিত থাকলেও সম্প্রতি এ বিষয়ে জানাজানি হলে প্রশাসন অভিযানে নামে।

বনবিভাগের সূত্র জানায়, প্রায় দেড় মাস ধরে প্রতিনিয়ত ওই এলাকায় ফাঁদ পেতে বন্যপাখি শিকার করা হচ্ছিল। তবে কারা এ ঘটনায় জড়িত তা নিশ্চিত করা সম্ভব হয়নি।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান বলেন, “আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। তারই অংশ হিসেবে আজকের অভিযানে জাল ও শামুকের খোল উদ্ধারসহ জীবিত বক প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com