1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সৌদি আরবে পৌঁছেছেন ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী ১ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পর্যটন মন্ত্রী আফরোজা খানম গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার উখিয়ায় ২০ হাজার ইয়াবা উদ্ধার উখিয়া থানার ‘মালখানা’ যেন টাকার খনি, কারবারিদের হাতেই যায় জব্দকৃত ইয়াবা ! কক্সবাজারে শিশু ধর্ষণ মামলার মূলহোতা সাজ্জাদ র‍্যাবের জালে আপনাদের পতন ঘটাতে আমরা বেশি সময় নেব না : ইসহাক সরকার শিবিরের বিরুদ্ধে ছাত্রদলকে লেলিয়ে দিয়েছে সরকার : গোলাম পরওয়ার মেরিন ড্রাইভ সড়কে ট্রাকের ধাক্কায় পর্যটক নিহত বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির

উখিয়ার সমুদ্র সৈকতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

✍️ সাঈদ মুহাম্মদ আনোয়ার

প্রকাশিত: ০৮/১২/২০২৫ ১১:০৩ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার সোনারপাড়া সমুদ্রসৈকত ও ঝাউবন দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিনের নেতৃত্বে বন বিভাগ এবং পুলিশের যৌথ অভিযানে এসব স্থাপনা অপসারণ করা হয়।

অভিযানের সময় সোনারপাড়া সৈকত, মংগাইয়ারটেক ও সোনারপাড়া ঘাট পয়েন্ট এলাকায় পরিবেশগত সংকটাপন্ন (ইসিএ) অঞ্চলে নির্মিত দোকান, ঝুপড়িঘর, রিসোর্টের কাঠামোসহ বিভিন্ন স্থাপনা ভাঙা হয়। অভিযানে ইনানী রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন, জালিয়াপালং বিট কর্মকর্তা রোকনুজ্জামানসহ বন বিভাগের স্টাফরা অংশ নেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ইসিএ এলাকায় সৈকত ও ঝাউবন দখল করে ব্যবসা-বাণিজ্যের নামে স্থাপনা নির্মাণ করে আসছিল একটি চক্র। এতে একদিকে পরিবেশের ক্ষতি হচ্ছিল, অন্যদিকে বেড়ে যাচ্ছিল দখলদারদের দৌরাত্ম্য।

অভিযান পরিচালনাকারী প্রশাসন জানায়, ইসিএ এলাকায় কোনো ধরনের স্থাপনা নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ। পরিবেশ রক্ষায় এ ধরনের দখলমুক্ত অভিযান অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্ট দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযানের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় পরিবেশকর্মী ও সচেতন নাগরিকরা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com