1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

রেজুখাল চেকপোস্টে ইয়াবাসহ তিন নারী আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/১২/২০২৫ ১০:৪৪ এএম

কক্সবাজারের রেজুখাল চেকপোস্টে নিয়মিত তল্লাশি চৌকিতে অভিযান চালিয়ে ৫,৮০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ তিন নারীকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে সোনারপাড়া থেকে কক্সবাজারগামী একটি সিএনজি থামিয়ে তল্লাশির সময় সন্দেহভাজন তিন যাত্রীর কাছ থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার করা হয়।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি ঘটনাটি নিশ্চিত করে জানান, আটক নারীরা ইয়াবা বহনে চক্রের অংশ হিসেবে কাজ করছিলেন। এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইলফোনও জব্দ করা হয়।

আটক তিন নারী হলেন, টেকনাফের কালা মিয়ার মেয়ে মো. রুজেমা খাতুন (৪৫), হ্নীলা ইউনিয়নের আবদুল গফুরের মেয়ে নূর বেগম (৪৫) ও মৃত শহর মন্ডলের মেয়ে মাহমুদা বেগম (৩০)।

বিজিবি জানায়, উদ্ধারকৃত বার্মিজ ইয়াবা, জব্দকৃত মোবাইল এবং আটক নারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল আলম বলেন, বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com