1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

বাংলাদেশের কাছে আসছে অত্যাধুনিক ‘টাইফুন’ যুদ্ধবিমান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/১২/২০২৫ ১২:৪৮ পিএম

বাংলাদেশ বিমানবাহিনী ইতালির বহুজাতিক প্রতিষ্ঠান ‘লিওনার্দো স্পা’ থেকে আধুনিক ‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া শুরু করেছে। এ উদ্দেশ্যে আজ মঙ্গলবার ঢাকা বিমানবাহিনী সদর দপ্তরে দুই পক্ষের মধ্যে লেটার অব ইনটেন্ট স্বাক্ষরিত হয়।

স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ইতালির সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

লেটার অব ইনটেন্ট অনুযায়ী, লিওনার্দো স্পা বাংলাদেশ বিমানবাহিনীকে অত্যাধুনিক ‘ইউরোফাইটার টাইফুন’ মাল্টি-রোল যুদ্ধবিমান সরবরাহ করবে। এই যুদ্ধবিমানগুলো ভবিষ্যতে বাংলাদেশ বিমানবাহিনীর সম্মুখ সারির অপারেশনে ব্যবহৃত হবে বলে জানানো হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com