1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা এলজিপির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক আর নেই আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হবে: তারেক রহমান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/১২/২০২৫ ২:৩৬ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে এগিয়ে নেওয়ার ডিটেইল প্ল্যানিং শুধু বিএনপির আছে, আর কোনো দলের নেই। ক্ষমতায় গেলে দেশের বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হবে

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সাত দিনব্যাপী ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে মন্তব্য করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে বিএনপি হস্তক্ষেপ করবে না। স্বাধীনতার পর থেকে বিএনপি সব সময় দুর্নীতির লাগাম টেনে ধরতে পেরেছে। বেগম খালেদা জিয়া দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য দুর্নীতি দমন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন করে দিয়েছিলেন। সবাই মিলে সরকারের দায়িত্ব দিলে, বিএনপি যেকোনো মূল্যে দেশের দুর্নীতির লাগাম টেনে ধরবে।

ক্ষমতায় গেলে বিএনপি কী করবে, সেই পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘কৃষি কার্ডের মাধ্যমে লাখো প্রান্তিক কৃষকদের ভিত মজবুত করা এবং কৃষকদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করা হবে। ফ্যামেলি কার্ড হবে পরিবারের নারী সদস্যের নামে। নারীদের এগিয়ে নিতে এমন উদ্যোগ নিচ্ছে বিএনপি। আমাদের পরিকল্পনা যদি ৪০ শতাংশও অর্জন করতে পারি জনগণ অবশ্যই আমাদের মনে রাখবে।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com