1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা এলজিপির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক আর নেই আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

হামলায় জড়িতদের খুঁজে বের করতে বিএনপি-ছাত্রদলকে তারেক রহমানের নির্দেশ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/১২/২০২৫ ১:৫০ পিএম

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগরে গুলি করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।

বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যের শুরুতে তিনি এ নির্দেশনা দেন। তারেক রহমান বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি দুষ্কৃতকারীদের গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এই অমানবিক ও নৃশংস ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

পাশাপাশি, সকলের প্রতি আহ্বান—সরকার ও বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করুন, যেন দ্রুত দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা যায়।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশ অত্যন্ত সংকটের ভিতর দিয়ে যাচ্ছে। একটি গোষ্ঠী আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং যেকোনো মূল্যে এদেশের মানুষ যাতে তাদের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে পারে তার জন্য আমাদের সতর্ক থাকতে হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com