1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

উখিয়ায় বাজার তদারকি অভিযান, ৩০ হাজার টাকা অর্থদণ্ড

✍️ ইমরান আল মাহমুদ •

প্রকাশিত: ১৩/১২/২০২৫ ২:২১ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়েছে।

 

শনিবার (১৩ ডিসেম্বর) কক্সবাজার জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফের নেতৃত্বে উখিয়া থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। এসময় উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম উপস্থিত ছিলেন।

 

অভিযানকালে নকল পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ মালামাল সংরক্ষণ ও খাবার হোটেলের অপরিষ্কার–অপরিচ্ছন্ন পরিবেশের অভিযোগে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রির দায়ে বেলাল ট্রেডার্সকে ১০ হাজার টাকা, নকল বিজলি কেবল তার বিক্রির অপরাধে নাসিম ট্রেডার্সকে ৫ হাজার টাকা, একই অপরাধে কামাল স্টোরকে ৫ হাজার টাকা এবং অপরিষ্কার–অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন করায় শাহজব্বারিয়া হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর বিভিন্ন ধারায় এসব জরিমানা আরোপ করা হয়।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের বাজার তদারকি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com