1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে বিদেশী রাইফেল ও ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন কালে ওড়না ও চুল পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু ‘অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’ জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই: প্রধান নির্বাচন কমিশনার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার: আইনমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন ৮ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব

উখিয়ায় এনসিপি ও ছাত্রশক্তির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/১২/২০২৫ ৭:১১ পিএম

উখিয়া, কক্সবাজার: শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উখিয়া উপজেলার এনসিপি ও ছাত্রশক্তির নেতারা। উপজেলার অন্যতম ব্যস্ত এলাকা স্টেশন কোর্ট বাজারে বৃহস্পতিবার শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।

এ সময় বাজার ও আশপাশের এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে মোট ৩০টি কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে উপস্থিত নেতারা বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শীতের তীব্রতায় এ ধরনের সহায়তা দরিদ্র মানুষের জন্য খুবই প্রয়োজনীয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com