1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে বিদেশী রাইফেল ও ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন কালে ওড়না ও চুল পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু ‘অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’ জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই: প্রধান নির্বাচন কমিশনার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার: আইনমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন ৮ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব

আমি ফেরার দিন দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না : তারেক রহমান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/১২/২০২৫ ১০:৪৫ এএম

আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে দলীয় নেতাকর্মীদের বিমানবন্দরে ভীড় জমাতে নিষেধ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জনাব তারেক রহমান।

মঙ্গলবার, যুক্তরাজ্য সময় বিকেল ৫টায় লন্ডনের সিটি প্যাভিলিয়নে অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষ্যে কর্মসূচিতে এই নির্দেশনা দেন তিনি। তিনি বলেন ‘দয়া করে আমি দেশে ফেরার দিন কেউ এয়ারপোর্টে এসে ভীড় জমাবেন না।’

তিনি আরো বলেন, যারা আমার অনুরোধ অমান্য করবেন এবং বিমানবন্দরে ভীড় জমাবেন, আমি ভেবে নিবো তারা প্রত্যেকেই স্বার্থন্বেসী এবং দলের প্রতি অশ্রদ্ধাশীল।

আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশে প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ২৫ তারিখ দেশে ফিরে যাচ্ছি। তাই আপনাদের কাছে বিদায় নিতে এসেছি। আপনারা স্লোগান না দিয়ে সবাই শান্ত হয়ে বসুন। আসুন আমরা কিছু মতবিনিময় করি’— যুক্তরাজ্য বিএনপি আয়োজিত আলোচনায় অংশ নিয়ে এভাবেই কথা বলছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যুক্তরাজ্য সময় বিকেল ৫টায় লন্ডনের সিটি প্যাভিলিয়নে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। আলোচনা সভায় যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় তারেক রহমান গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

দেশে ফেরার আগে এটিই লন্ডনে তারেক রহমানের শেষ দলীয় কর্মসূচি বলে জানা গেছে। আয়োজকরা জানান, এ অনুষ্ঠানের মধ্য দিয়েই যুক্তরাজ্যের নেতাকর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন তিনি।

সময় স্বল্পতার কারণে কমিউনিটি ও সুধীজনদের সঙ্গে আলাদা কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com