1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে বিসিএস কর্মকর্তা পরিচয়ে প্রেমের ফাঁদ! এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ, থুথু নিক্ষেপ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে টেকনাফে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য আটক বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনার কার্যালয়ের সামনে সেনাবাহিনী মোতায়েন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৯/১২/২০২৫ ১০:০৩ এএম

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে সেখানে নিরাপত্তা বলয় তৈরি করেছে সেনাবাহিনী।

শুক্রবার সকাল ৭টা থেকে সেনাবাহিনীর আটটি টিম হাইকমিশন ও ওই এলাকা সংলগ্ন জাকির হোসেন রোডে অবস্থান নেয়। সড়কের দুই পাশে ব্যারিকেড বসানো হয়েছে। একইসাথে ১০০ গজের মধ্যে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

নিরাপত্তায় সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরাও মোতায়েন রয়েছেন। সড়কে ব্যারিকেডের কারণে জাকির হোসেন রোডসহ আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

দুপুর সাড়ে ১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সতর্ক অবস্থানে দেখা যায়। কাউকে ওই এলাকায় জটলা করতে দেওয়া যায়নি৷

এর আগে গতকাল রাতে ওসমান হাদির মৃত্যুর খবরের পর সহকারী হাইকমিশনার বাসভবনের সামনে বিক্ষোভ করে বিক্ষুব্ধ জনতা৷ এসময় তারা হাইকমিশনের সামনে বসে বিক্ষোভ করতে থাকে। রাত দেড়টার দিকে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়৷ এসময় ১২ জনকে আটক করা হয়৷

রাতে ঘটনাস্থল পরিদর্শন এবং সহকারী হাই কমিশনারের সঙ্গে দেখা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।

তিনি গণমাধ্যমকে জানান, ভারতীয় সহকারী হাইকমিশনার বাসভবনে ছিলেন। বিক্ষোভকারীরা বাসভবন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com