1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম, শাহবাগ ও চট্টগ্রামে বিক্ষোভ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/১২/২০২৫ ১:৩৩ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে শিক্ষার্থী-জনতাকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। সন্ধ্যা ৫টা ২০ মিনিটে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়েন বিক্ষোভকারীরা।

এদিকে চট্টগ্রামের ষোলশহর দুই নম্বর গেটে বিকেল ৫টায় এনসিপি, যুব শক্তি ও ছাত্র শক্তির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জিইসি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে আন্দোলনকারীরা ওসমান হাদির হত্যাকারীকে দ্রুত ভারত থেকে ফিরিয়ে আনার দাবি জানান।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com