1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

২০ দিনে প্রবাসীরা পাঠালেন ২৬ হাজার ৪৯৯ কোটি টাকা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/১২/২০২৫ ১:১১ পিএম

চলতি মাস ডিসেম্বরের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২১৭ কোটি ২১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ২৬ হাজার ৪৯৯ কোটি ৯৮ লাখ ৬০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

রোববার (২১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি ডিসেম্বরের প্রথম ২০ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৫৮ কোটি ১৩ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ কোটি ১৩ লাখ ৫০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১ কোটি ৫২ লাখ ১০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৪২ লাখ ডলার।

দেশের ব্যাংকগুলোর মধ্যে ডিসেম্বরের প্রথম ২০ দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৪৮ কোটি ৪৮ লাখ ৯০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে ২১ কোটি ৫২ লাখ ১০ হাজার ডলার। পরের অবস্থানে থাকা জনতা ব্যাংকের মাধ্যমে এসেছে ১৮ কোটি ২৭ লাখ ১০ হাজার ডলার। এছাড়া ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১৮ কোটি ১৮ লাখ ডলার এবং ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে ১৪ কোটি ২৭ লাখ ২০ হাজার এসেছে।

আলোচিত ওই ২০ দিনে দেশি-বিদেশি আটটি ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি। এর মধ্যে পাঁচটি বিদেশি ব্যাংক রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com