1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পঞ্চম দিনেও জ্বলছে ইনানীর গ্যাসের আগুন, অপেক্ষা ১৫ দিনের বাংলাদেশের ওপর কুদৃষ্টি পড়েছে ইসরায়েলের! ফেল করা শিক্ষার্থীদের প্রস্তুতির সময় দেওয়া হবে এক মাস, শিগগিরই পরীক্ষা: শিক্ষামন্ত্রী বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা, গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ উখিয়ায় পুলিশ দেখে বন্দুক ফেলে পালালেন দুই দুর্বৃত্ত আগামীকাল প্রকাশ হচ্ছে এইচএসসির পরীক্ষার ফলাফল সরকারি কোয়ার্টারে সাবলেট ৩১ অক্টোবরের মধ্যে না সরালে বাসা বাতিল উখিয়ায় গ্যাসের আগুন ১৫ দিন পর্যবেক্ষণে রাখবে বাপেক্স

মহেশখালীতে মিটে গেল ফরিদ-বক্কর দীর্ঘ বিরোধ; ধানের শীষের বিজয়ে ঐক্যের ডাক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/১২/২০২৫ ১১:১৮ এএম

দীর্ঘদিনের রাজনৈতিক মান-অভিমান ও বিরোধ ভুলে অবশেষে ঐক্যবদ্ধ হলেন কক্সবাজার-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর ফরিদ এবং মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক।

সাক্ষাতের চিত্র: সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে মহেশখালী উপজেলা বিএনপি কার্যালয়ে এই দুই নেতার মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় তারা পরস্পরকে জড়িয়ে ধরেন এবং কোলাকুলি করেন। এই দৃশ্য উপস্থিত নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

বৈঠকের বিষয়বস্তু: সাক্ষাৎ শেষে তারা আগামী জাতীয় নির্বাচন নিয়ে দীর্ঘ আলোচনা করেন। আলমগীর ফরিদ আবু বক্কর সিদ্দিকের বাড়িতেও যান এবং পরে গোরকঘাটা বাজারে গণসংযোগ করেন। এ সময় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রভাব: তৃণমূল নেতাকর্মীদের মতে, “সাপেনেউলে” সম্পর্কের অবসান ঘটে দুই নেতার এই ঐক্য কক্সবাজার-২ আসনে বিএনপির ভোটের মাঠে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com