1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে বিদেশী রাইফেল ও ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন কালে ওড়না ও চুল পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু ‘অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’ জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই: প্রধান নির্বাচন কমিশনার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার: আইনমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন ৮ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব

স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে লড়লে ব্যবস্থা নেবে বিএনপি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/১২/২০২৫ ৯:০৮ এএম
রোববার সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানাবে বিএনপি

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রত্যাশা করি, নির্বাচিত সরকার দেশকে কল্যাণের পথে এগিয়ে নেবে। তবে একটি মহল নির্বাচনের কার্যক্রম ব্যাহত করতে চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকারের প্রতি যে আস্থা রয়েছে, বিশ্বাস করি তারা সেটি বজায় রাখবে। দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সরকারকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

সংবাদ সম্মেলনে তিনি জানান, বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা জমিয়াতুল ওলামায়ে ইসলামকে চারটি আসন ছাড় দেওয়া হয়েছে। আসনগুলো হলো—নীলফামারী-১, নারায়ণগঞ্জ-৪, সিলেট-৫ ও ব্রাহ্মণবাড়িয়া-২।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে জমিয়াতুল ওলামায়ে ইসলাম শীর্ষস্থানীয় ভূমিকা পালন করেছে। দলটির সঙ্গে নির্বাচনি আসন নিয়ে সমঝোতা হয়েছে। যেসব আসনে জমিয়াতুল ওলামায়ে ইসলামের প্রার্থীরা নির্বাচন করবেন, সেসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে কোরআন ও সুন্নাহবিরোধী কোনো আইন পাস করা হবে না। কওমি মাদরাসা থেকে পাস করা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com