1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা

জামায়াতের ২১ নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/১২/২০২৫ ১২:৫৮ পিএম

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর ২১ জন নেতাকর্মী। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় নন্দীগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঢাকইর গ্রামে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে যোগদান করেন।

যোগদানকালে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ মোশারফ হোসেন নবাগত ওই নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

এ সময় মোশারফ হোসেন বলেন, ‘বিএনপি সব সময় দল-মত-নির্বিশেষে সাধারণ মানুষের অধিকার ও কল্যাণে রাজনীতি করে। যারা আজ জামায়াত ছেড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছেন, তাদের আমি আন্তরিকভাবে স্বাগত জানাই।’

বিএনপিতে যোগদানকারী জামায়াত নেতা জাকির হোসেন বলেন, ‘আমরা ২১ জন নেতাকর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশপ্রেম ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঠিক নেতৃত্বের প্রতি আস্থা রেখে বিএনপিতে যোগ দিয়েছি। বগুড়া-৪ আসনে আলহাজ মোশারফ হোসেনের জনপ্রিয়তা আমাদের এই সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রউফ রুবেলসহ প্রমুখ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com