1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

দুটি নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়েগেলো আরাকান আর্মি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/১২/২০২৫ ৩:৩৭ পিএম

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন সংলগ্ন বঙোপসাগরে মাছ শিকারের সময় দুটি নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

আটক জেলেরা হলেন সেন্টমার্টিনের বাসিন্দা নুর মোহাম্মদ (৬০), হামিদ হোসেন (৪৫), মো. হামপুরো (১৫), জসিম উদ্দিন (১৮), হারুন মিয়া (৪০) ও শামলাপুরের বাসিন্দা মো. হাবিবুল্লাহ (৬০)। বাকিদের পরিচয় জানা ‍না গেলেও তারা রোহিঙ্গা নাগরিক বলে জানাগেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ও দুপুরের দিকে পৃথকভাবে তাদের ধরে নিয়েগেছে।

সেন্টমার্টিনের বাসিন্দা জেলে কলিম উদ্দিন জানান, সকালে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে মিয়ানমারের মংডু সংলগ্ন বঙ্গোপসাগরে কয়েকজন জেলে মাছ শিকার করছিলেন। এসময় আরাকান আর্মির সদস্যরা একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ছয় জেলেকে আটক করে নিয়ে যান। নৌকায় থাকা মাছ ও জালও জব্দ করেন তারা। পরে দুপুর ১২টার দিকে মাছ ধরে ফেরার পথে আরও একটি ইঞ্জিনচালিত নৌকাসহ সাত জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি।

স্থানীয় জেলেদের বরাত দিয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম বলেন, জেলে আটক হওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কেউ জানাননি। তবে এ বিষয়ে খোঁজ নিয়ে জেলেদের উদ্ধারের পদক্ষেপ নেওয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com