1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

মানব পাচার প্রতিরোধ আইন প্রয়োগ নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/১২/২০২৫ ৪:০৭ পিএম

উখিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে মানব পাচার প্রতিরোধ আইন–২০১২ বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কক্সবাজারের একটি তারকা হোটেল মিলনায়তনে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)-এর উদ্যোগে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায়, উখিয়া প্রেসক্লাবের সমন্বয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক এ. বি. এম আবু নোমান। তিনি মানব পাচারের সংজ্ঞা, ধরন, আইনি কাঠামো এবং মানব পাচার প্রতিরোধ ও দমন আইন–২০১২-এর গুরুত্বপূর্ণ ধারা তুলে ধরেন। পাশাপাশি মানব পাচার প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের দায়িত্ব ও নৈতিক ভূমিকা নিয়ে দিকনির্দেশনা দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইপসার সহকারী পরিচালক যীশু বড়ুয়া। তিনি বলেন, মানব পাচার একটি গুরুতর সামাজিক অপরাধ; এটি প্রতিরোধে সচেতনতা ও আইনি জ্ঞান অত্যন্ত জরুরি, যেখানে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

উখিয়া প্রেসক্লাবের সভাপতি ও দ্য ডেইলি পোস্ট-এর প্রতিনিধি সাঈদ মুহাম্মদ আনোয়ার বলেন, উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকা হওয়ায় কক্সবাজার মানব পাচারের ঝুঁকিপূর্ণ জেলা। এ বিষয়ে দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতা অপরিহার্য।
প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক যায়যায়দিন-এর প্রতিনিধি ফারুক আহমদ বলেন, মানব পাচার সংক্রান্ত সংবাদ পরিবেশনে আইনি জ্ঞান সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে সহায়ক হবে।

ইপসার প্রজেক্ট অফিসার শুভ্র অধিকারীর সঞ্চালনায় কর্মশালায় উখিয়ার ২১ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন। আয়োজকেরা জানান, ভবিষ্যতেও মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com