1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

কুরআন অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/১২/২০২৫ ২:৫৬ পিএম

নড়াইলের কালিয়া উপজেলায় কুরআন অবমাননার অভিযোগে হামিম মোল্যা (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে নড়াগাতী থানার বড়দিয়া বাজার থেকে গ্রেফতার করেছেন পুলিশ।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুর রহিম বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত, হামিম মোল্যা কালিয়া উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের চোরখালি গ্রামের রুহল মোল্যা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকালে অভিযুক্ত হামিম মোল্যা পবিত্র কোরআন শরীফে লাথি মেরে কোরআন শরীফের উপর প্রসাব করে। এ সময় স্থানীয় কয়েকজন এ ঘটনা দেখে ফেললে সে ওই স্থান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে আজ বুধবার দুপুর ১২ টার দিকে স্থানীয়রা তাকে খুঁজে মারধরের চেষ্টা করলে অভিযুক্ত হামিম মোল্যা বড়দিয়া বাজারের ব্যবসায়ী জিয়ার দোকানে আশ্রয় নেন। পবিত্র কুরআন শরীফে লাথি ও প্রসাব করার ঘটনা জানাজানির পর স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানেরা অভিযুক্ত ওই যুবকের বিচারের দাবিতে বড়দিয়া বাজারে জড়ো হন। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুর রহিম বার্তা বাজারকে বলেন, কুরআন অবমাননার অভিযোগে হামিম মোল্যা নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তার নামে একটি মামলা রুজু করা হয়েছে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com