1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ

ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেইঃ মুহাম্মদ শাহজাহান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/১২/২০২৫ ৩:২৪ পিএম
‘দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা মজলিসে শূরার সাধারণ অধিবেশন ২৪ ডিসেম্বর সকাল ১০ টায় হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।
প্রধান অতিথির বক্তব্যে মুহম্মদ শাহজাহান বলেছেন, ‘শহীদ ওসমান হাদীর নির্মম হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, পুরো জাতির বিবেককে নাড়া দিয়েছে।
এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রেরই একটি অংশ।
অতীতেও আমরা দেখেছি—যখনই জনগণ তাদের ন্যায্য অধিকার, গণতন্ত্র ও ইসলামী মূল্যবোধের পক্ষে সোচ্চার হয়েছে, তখনই রাজনৈতিক হত্যাকাণ্ড, গুম, খুন ও দমন-পীড়নের পথ বেছে নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘এই ধরনের হত্যাকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে গণতান্ত্রিক ও ইসলামী আন্দোলন এবং তাবেদার রাষ্ট্রের আধিপত্যবাদ বিরোধী চলমান আন্দোলনকে দমিয়ে রাখার অপচেষ্টা চলছে। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়—রক্তের স্রোত দিয়ে কোনো আদর্শকে দমন করা যায় না।
শহীদদের রক্তই বরং আন্দোলনকে আরও বেগবান করে।’
মুহম্মদ শাহজাহান শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করে বলেন, ‘আমরা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাই।
বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে এমন হত্যাকাণ্ড আরও বাড়বে, যা রাষ্ট্র ও সমাজকে গভীর সংকটে নিপতিত করবে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সময়ের রাজনৈতিক বাস্তবতায় দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র পথ হলো জাতীয় ঐক্য। দলীয় সংকীর্ণতা, অহংকার ও বিভাজনের রাজনীতি পরিহার করে দেশপ্রেমিক, গণতন্ত্রকামী ও স্বাধীনতাপ্রেমী শক্তিগুলোকে জুলাই বিপ্লবের পূর্বেকার সময়ের মতো আবারও ঐক্যবদ্ধ হতে হবে। অন্যথায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র মারাত্মক হুমকির মুখে পড়বে।’
জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শূরা অধিবেশনে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, মাওলানা দেলাওয়ার হোছাইন, জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য আখতার আহমদ,
কক্সবাজার ১ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার ৩ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর।
উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা মুফতী মুহাম্মদ হাবিবুল্লাহ, জেলা সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, অফিস সেক্রেটারী অ্যাডভোকেট শাহজাহান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নুরুল হোছাইন ছিদ্দিকীসহ উপজেলা আমীর ও শূরা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্র: দৈনিক কক্সবাজার

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com