1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা

প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে উধাও হাদির কবিতা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/১২/২০২৫ ১:৪৯ পিএম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শহীদ ওসমান হাদির ‘বিদ্রোহী’ কবিতার ভিডিওটি না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও প্রশ্ন দেখা দিয়েছে। একইসঙ্গে নেই পেজটির প্রোফাইল ছবিটিও।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত থেকে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে আলোচিত ওই ভিডিওটি পাওয়া যাচ্ছে না। কবিতার ভিডিওটি প্রকাশের পর থেকে এটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছিল।

তবে শুক্রবার (২৬ ডিসেম্বর) প্রধান উপদেষ্টারে ফেসবুক পেজে ঢুকে দেখা যায়, কবিতার ভিডিওটি নেই। নেই ফেসবুক পেজের প্রোফাইল ছবিটিও।

এ ঘটনায় বিভিন্ন ফেসবুক পেজ থেকে নানা ধরণের মন্তব্য করা হচ্ছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জুলাই ঐক্যের পেজ থেকে এক পোস্টে প্রশ্ন তোলা হয়, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী শহীদ ওসমান হাদির ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তির এই ভিডিও প্রধান উপদেষ্টার পেজ থেকে সরিয়ে নেয়া হলো কার ইশারাতে?

এ বিষয়ে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ বলেন, সরকারের পক্ষ থেকে প্রোফাইল ছবি বা ওসমান হাদির কবিতা ডিলেট করা হয়নি। এটা ফেসবুকের কোনো একটা টেকনিক্যাল ইররের কারণে হয়েছে। সমস্যাগুলোর সমাধানে ফেসবুকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com