1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

ইনানী বিচ দখলকারী স্থাপনা উচ্ছেদ করলো জেলা প্রশাসন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/১২/২০২৫ ২:১১ পিএম

কক্সবাজারের উখিয়ার প্রাকৃতিক সৌন্দর্যখ্যাত পাথুরে বীচ ও পর্যটকদের আকর্ষণ ‘সমুদ্র রাণী’ খ্যাত ইনানী বিচ দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

গতকাল ২৭ ডিসেম্বর (শনিবার) গভীর রাতে উখিয়া উপজেলার ইনানী সমুদ্রসৈকত এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ইনানীতে অবস্থিত পেবল স্টোন রিসোর্টের ম্যানেজার মাহফুজের নেতৃত্বে বীচ এরিয়া দখল করে নির্মিত অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি খাস জমি ও সংরক্ষিত বীচ এলাকায় অনুমোদনহীনভাবে স্থাপনা নির্মাণ করে পর্যটন কার্যক্রম পরিচালনার অভিযোগ দীর্ঘদিনের।

জেলা প্রশাসন জানিয়েছে, প্রাকৃতিক পরিবেশ ও পর্যটন এলাকার স্বার্থ রক্ষায় সমুদ্রসৈকত দখলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অবৈধ দখল ও স্থাপনার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: কক্সবাজার জার্নাল

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com