1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা

হাদির খুনিদের ‘পাওয়া গেলে’ ফিরিয়ে দেবে বলেছে ভারত, শাহবাগে রিজওয়ানা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/১২/২০২৫ ৩:৪৩ পিএম

অন্তর্বর্তী সরকার থাকা সময়েই শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার করে যাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (২৭ ডিসেম্বর) শাহবাগে এসে ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীদের সামনে তিনি এ প্রতিশ্রুতি দেন।

তিনি জানান, শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের ভারতে পাওয়া গেলে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। এ সময় তার সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এস এম সাজ্জাত আলী উপস্থিত ছিলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সব রকমের পরীক্ষা-নিরীক্ষা শেষ করে এই হত্যাকাণ্ডের চার্জশিট সুনির্দিষ্টভাবে ২০২৬ সালের ৭ জানুয়ারির মধ্যে জমা দেওয়া হবে। এই চার্জশিট দেওয়ার পর অন্তর্বর্তী সরকার থাকার সময়ে যেন দ্রুত বিচার করে যায়, তার নিশ্চয়তা আমি আপনাদের দিচ্ছি। ইনশাআল্লাহ আমরা থাকতে থাকতেই এই হত্যাকাণ্ডের বিচার হবে।

তিনি বলেন, আপনারা আছিয়ার ঘটনা জানেন।

সেই ঘটনায় ছয় কার্যদিবসের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করা গিয়েছিল। কাজেই সব পরীক্ষা-নিরীক্ষা শেষ করে চার্জশিট যেন আমরা নির্ভুলভাবে দিতে পারি। কোথাও যেন কোনো ভুল না থাকে। সেটা সম্পন্ন হয়ে যাওয়ার পর ৭ জানুয়ারির পর এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার আমরা করে যাব।

রিজওয়ানা বলেন, আগামী রোববার (২৮ ডিসেম্বর) সকাল সোয়া ১১টায় ডিবি পুলিশ একটি সংবাদ সম্মেলনে আয়োজন করেছে, সেখানে আরও বিস্তারিত বলবে। আমরা কোনো ভুলভ্রান্তি রাখতে চাই না। যে সংবাদ সম্মেলনে করবে, সেখানে আরও বিস্তারিত জানতে পারবেন। শহীদ হাদির পরিবারের সাথেও আমরা যোগাযোগ রাখছি। অন্তর্বর্তী সরকার থাকা সময়ে হাদি হত্যার বিচার করে যাব।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com