1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান

কক্সবাজারে বড় বোনকে কুপিয়ে খুন করল ছোট ভাই

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/০১/২০২৬ ১০:১১ এএম

কক্সবাজারের কুতুবদিয়া তাপসী দাশ (৪০) নামে এক বড় বোনকে ছোট ভাইয়ের কুপিয়ে খুনের কুপিয়ে খুন করেছেন ছোট ভাই। এ ঘটনায় পালানোর সময় ঘাতক কালি চরণকে (৩৫) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের কুমিরারছড়া জেলে পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত তাপসী দাশ ওই এলাকার প্রভাত দাশের মেয়ে।

বলরাম নামে নিহতের এক স্বজন জানায়, তাপসীর স্বামী মাছ ধরার জন্য গভীর সাগরে গেছে। কালি চরণ নিহত কাকাতো বোনের স্বামীর বাড়িতে থাকতো। তবে কেন বা কি কারণে খুন করেছে তা কেউ জানে না।

পুলিশ সুত্র জানায়, আজ দুপুরে শ্বশুর বাড়িতে রান্নাঘরে কাজ করছিলেন তাপসী। এসময় ঘাতক কালিচরণ ঘরে ঢুকে পেছন থেকে আকস্মিক তার ঘাড় ও মাথায় চারটি দায়ের কোপ দেয়।

বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক জানায়, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকেই নিহতের মরদেহ উদ্ধার করেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com