1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে বিদেশী রাইফেল ও ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন কালে ওড়না ও চুল পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু ‘অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’ জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই: প্রধান নির্বাচন কমিশনার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার: আইনমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন ৮ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব

জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী এক বছরে উপহার পেয়েছেন ১৫ ভরি স্বর্ণ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/০১/২০২৬ ১২:১১ পিএম

খুলনা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী পেশায় একজন ব্যবসায়ী। নগদ অর্থসহ স্থাবর ও অস্থাবর মিলিয়ে তার সম্পদের পরিমাণ কোটি টাকায় পৌঁছেছে। নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।

কৃষ্ণ নন্দী খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বাসিন্দা, যা খুলনা-৫ আসনের অন্তর্ভুক্ত। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি খুলনা-১ আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হয়েছেন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর খুলনা ডুমুরিয়া উপজেলার সনাতন শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় কৃষ্ণ নন্দী উল্লেখ করেন, তার বার্ষিক আয় ৬ লাখ ৮০ হাজার টাকা। তার কাছে নগদ রয়েছে ১৮ কোটি ৫৩ লাখ ৩৯ হাজার ৯৮৪ টাকা। অস্থাবর সম্পদের পরিমাণ ১৯ কোটি ২ লাখ ৩৯ হাজার ৯৮৪ টাকা এবং স্থাবর সম্পদের মূল্য ১ কোটি ৬৩ লাখ ৯০ হাজার টাকা।

হলফনামা অনুযায়ী, তিনি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণ হিসেবে ১৭ কোটি ৯৭ লাখ ২৪ হাজার ৯৮৪ টাকা দেখিয়েছেন। পাশাপাশি তার মালিকানায় রয়েছে ২ দশমিক ৪৭ একর কৃষিজমি এবং শূন্য দশমিক ৫ একর অকৃষিজমি।

তিনি আরও উল্লেখ করেছেন, খুলনার ডুমুরিয়া উপজেলায় তার মালিকানায় তিনতলা বিশিষ্ট দুটি পাকা ভবন রয়েছে। ২০২৫ সালের আয়কর রিটার্ন অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ প্রায় ২ কোটি ৬৯ লাখ টাকা। একই বছরে তিনি উপহার হিসেবে ১৫ ভরি সোনা পেয়েছেন বলেও হলফনামায় উল্লেখ করেছেন।

হলফনামা সূত্রে জানা যায়, কৃষ্ণ নন্দী বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক (এসএসসি) পাস করেছেন। তবে তার স্ত্রী ও সন্তানদের নামে কোনো স্থাবর বা অস্থাবর সম্পদ নেই বলেও তিনি হলফনামায় উল্লেখ করেছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com