1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা এলজিপির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক আর নেই আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে যে জনসংখ্যা তাতে স্কুলের সংখ্যা আরও বাড়াতে হবে: সালাহউদ্দিন আহমদ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৩/০১/২০২৬ ১০:৫৫ এএম

দেশের যে জনসংখ্যা তাতে স্কুলের সংখ্যা আরও বাড়াতে হবে, তাতে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (০৩ জানুয়ারি) সকালে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সাবেক গুলধি পেকুয়া মডেল বিদ্যাপীঠ এন্ড কলেজের শুভ উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

এসময় সালাহউদ্দিন আহমদ বলেন, স্কুল প্রতিষ্ঠার আগে অবশ্যই জরিপ করে দেখতে হবে কোথায় স্কুল হবে, কোথায় হবেনা । তবে স্কুল মানে শুধু বড় বড় বিল্ডিং নয়, স্কুল মানে ভালো মানের শিক্ষক। কারণ আমি অনেক স্কুল দেখেছি যেখানে বাশের বা টিনের বেড়া ছিলো কিন্ত পড়ালেখা ছিলো অনেক মানসম্মত। কারণ সেই স্কুলগুলোতে মানসম্মত শিক্ষক ছিলো।

এসময় স্কুলটির অধ্যক্ষ শাহাদাৎ হোছাইন, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজে অধ্যক্ষ মোহাম্মদ আলী, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মুজিবুল হক চৌধুরী, বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক এনামুল হক, স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, মগনামা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দু রাজ্জাক, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসিফ খালেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com