1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে বিদেশী রাইফেল ও ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন কালে ওড়না ও চুল পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু ‘অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’ জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই: প্রধান নির্বাচন কমিশনার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার: আইনমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন ৮ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব

ভারতে পালালেও হাদির খুনিদের ফিরিয়ে আনার অনেক উপায় আছে: র‍্যাব ডিজি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০১/২০২৬ ২:৪৪ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ যদি সীমান্ত পেরিয়ে ভারতেও পালিয়ে থাকেন, তবে তাদের ফিরিয়ে আনার অনেক উপায় আছে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান। রোববার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

র‍্যাব মহাপরিচালক বলেন, এই দুই খুনি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত র‍্যাব তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করে যাবে। ‘গত ১২ ডিসেম্বর শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের পর ১২ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা আটজন আসামিকে গ্রেপ্তার করেছি এবং খুনে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করেছি। তবে মূল অভিযুক্ত ফয়সাল ও আলমগীর এখনো পলাতক। তাদের গ্রেপ্তারে আমাদের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চলছে এবং তারা ধরা না পড়া পর্যন্ত আমরা থামব না। আমরা আশাবাদী যে তাদের দ্রুতই গ্রেপ্তার করতে সক্ষম হব।’

পলাতক দুই আসামি ভারতে আত্মগোপন করে আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে র‍্যাব ডিজি বলেন, ‘আমরা প্রযুক্তিগত এবং ম্যানুয়াল সোর্সের মাধ্যমে তাদের সঠিক অবস্থান শনাক্ত করার চেষ্টা করছি। অবস্থান নিশ্চিত হওয়া গেলে তাদের গ্রেপ্তার করা সহজ হবে। কোনো আসামি যদি দেশের বাইরেও পালিয়ে যায়, তাকে ফিরিয়ে আনার সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া আছে। আমাদের হাতে অনেক উপায় আছে এবং তাদের অবস্থান শনাক্ত হওয়া মাত্রই সেই সমস্ত পথ অবলম্বন করা হবে।’

শরিফ ওসমান হাদি হত্যার ছায়া তদন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে এ কে এম শহিদুর রহমান আরও বলেন, র‍্যাব সবসময় অপরাধীদের আইনের আওতায় আনতে আপসহীন। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা কাউকেই ছাড় দেয়া হবে না।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com