1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে উখিয়া–টেকনাফে নির্বাচন কমিশনারের মতবিনিময় সভা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০১/২০২৬ ৫:২৪ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে মাননীয় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো: সানাউল্লাহ আজ ০৪ জানুয়ারি ২০২৬ কক্সবাজার জেলার উখিয়া উপজেলা পরিদর্শন করেন।

এ সময় তিনি জনাব রিফাত আসমা, উপজেলা নির্বাহী অফিসার, উখিয়া এবং সহকারী রিটার্নিং অফিসার, ২৯৭-কক্সবাজার-৪ আসন এবং জনাব মো: ইমামুল হাফিজ নাদিম, উপজেলা নির্বাহী অফিসার, টেকনাফ ও সহকারী রিটার্নিং অফিসার, ২৯৭-কক্সবাজার-৪ আসনের সঙ্গে মতবিনিময় সভা করেন।

পরবর্তীতে মাননীয় নির্বাচন কমিশনার উখিয়া ও টেকনাফ উপজেলার “ভিজিল্যান্স ও অবজারভেশন টিম”-এর সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেন এবং টিমের সকল সদস্যকে দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এরপর উখিয়া ও টেকনাফ উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো: সানাউল্লাহ। সভায় সভাপতিত্ব করেন জনাব ইমরান হোসাইন সজীব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কক্সবাজার এবং সভাটি সঞ্চালনা করেন রিফাত আসমা, উপজেলা নির্বাহী অফিসার, উখিয়া।

উক্ত সভায় ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, ০২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার, নৌবাহিনী, কোস্ট গার্ড, র‍্যাব-১৫, ৮ ও ১৪ এপিবিএন, আরআরআরসি-এর প্রতিনিধি, জেলা নির্বাচন অফিসার, উখিয়া ও টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসার, ফায়ার সার্ভিস কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যগণ সভায় অংশগ্রহণ করেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com