1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা এলজিপির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক আর নেই আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট

এনসিপির ১৯ নেতাসহ বিএনপিতে যোগ দিলেন তিন শতাধিক নেতাকর্মী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/০১/২০২৬ ১:২১ পিএম

খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৯ জন পদধারী নেতাসহ তিন শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি শহরের আদালত সড়কে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে ওয়াদুদ ভূইয়া বলেন, ‘পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।

জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে ভূমিকা রাখতে হবে।’ বিএনপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা, যুগ্ম সদস্যসচিব আবদুর রহমান সায়াদ, নিরুপম চাকমা, রুপালী ত্রিপুরা, জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আদনান মাহিনসহ জেলা কমিটির মোট ১৯ জন পদধারী নেতা। এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এবং দলটির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com