1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

প্রার্থীদের দাখিল করা হলফনামা যাচাই করবে দুদক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/০১/২০২৬ ১:৩৬ পিএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের দাখিল করা হলফনামা যাচাই করবে দুদক।

সোমবার (৫ জানুয়ারি) রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‍্যাক) নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

সংস্থাটির চেয়ারম্যান বলেন, যেসব প্রার্থীর সম্পদে অসঙ্গতি পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এরইমধ্যে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, কোনো প্রার্থীর সম্পদে অসঙ্গতি ধরা পড়লে তাৎক্ষণিকভাবে দুদককে জানাতে।

তিনি আরও বলেন, দুদকের নতুন গেজেটে দুর্নীতিবাজরা ছাড় পাবে, এমন কোনো শঙ্কা থাকলে তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে।

গত ২৩ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ সংশোধন করে গেজেট প্রকাশ করে অন্তর্বর্তীকালীন সরকার।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com