1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

কক্সবাজারের সাবেক মেয়র আবছারের ৩ বছরের কারাদণ্ড

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০১/২০২৬ ১:০৬ পিএম

অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের তিনটি মামলায় কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র, আওয়ামী লীগ নেতা নুরুল আবছারকে এক বছর করে মোট তিন বছরের সাজা দিয়েছেন আদালত।

বুধবার (৭ জানুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, মেয়র থাকাকালে নুরুল আবছারের বিরুদ্ধে প্রায় ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তিনটি মামলা দায়ের করে দুদক।

দুদকের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) রেজাউল করিম রনি জানান, তিনটি মামলার প্রত্যেকটিতে এক বছর করে কারাদণ্ড, অর্থদণ্ড এবং জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

তিনটি মামলার কারাদণ্ড আলাদাভাবে ভোগ করতে হবে।রায় ঘোষণার সময় আসামি পলাতক রয়েছেন। এ কারণে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

আদালতের নথি অনুযায়ী, ১৯৮৪ সালে রাষ্ট্রপতির অনুদান হিসেবে কক্সবাজার পৌরসভার উন্নয়ন কাজে ১৫ লাখ ৭ হাজার ৫২০ টাকা বরাদ্দ দেওয়া হয়।

এর মধ্যে ১০ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা আত্মসাতের অভিযোগে তৎকালীন জেলা দুর্নীতি দমন কর্মকর্তা একটি মামলা করেন। এ মামলায় নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত নুরুল আবছারকে এক বছরের কারাদণ্ড, ১০ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন বলে জানান দুদকের পিপি মুহাম্মদ কবির হোসাইন।

অন্য একটি মামলায় মেয়র থাকাকালে উন্নয়ন কাজের ৯০টি চেকের মাধ্যমে ৩৩ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। এ মামলায় এক বছরের কারাদণ্ড, ৩৩ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে বলে জানান দুদকের আরেক পিপি মোকাররম হোসাইন।

এছাড়া দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ধারায় দায়ের করা অপর একটি মামলায় ১৩ লাখ ২৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এক বছরের কারাদণ্ড, একই পরিমাণ অর্থদণ্ড এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com