1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৮ মা’ম’লার আ’সা’মী শহরের শীর্ষ ছি’ন’তা’ইকা’রী বাবু আটক কক্সবাজারে অসুস্থ বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, হাসপাতালে ভর্তি চট্টগ্রামে ক্ষমতার দম্ভে বলিয়ান নতুন ‘ডন’ বগা কক্সবাজারে দুই হাজার আইফোন ও পুলিশের সরঞ্জামসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে দোয়া করলেন জামায়াত আমির রোহিঙ্গাদের অস্তিত্ব অস্বীকার করলো মিয়ানমার এনআইডিসহ সকল পরিচয়পত্রের পরিবর্তে আসছে ‘এক-আইডি’ জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবি বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি

কুতুবদিয়ায় রুবেল হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

✍️ ভ্রাম্যমাণ প্রতিনিধি •

প্রকাশিত: ০৭/০১/২০২৬ ২:০৪ পিএম

কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার চাঞ্চল্যকর এরশাদুল হাবিব রুবেল হত্যার প্রায় ২০ বছর পর আদালতের রায় ঘোষনা করা হয়েছে। মামলায় অভিযুক্ত ৪ জনের বিরুদ্ধে ফাঁসির রায় ও ৪ জনকে খালাসের আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

আজ বুধবার (৭ জানুয়ারি) চট্টগ্রাম জেলা জজ স্পেশাল আদালতে এ রায় ঘোষনা করা হয়।

ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের মাতবর পাড়ার মোহাম্মদ ইউসুফ মাতবরের ছেলে রুস্তম মাতবর, গোলাম মোস্তফার ছেলে সোহেল মাতবর, আবু তাহের চৌধুরীর ছেলে মো: জুয়েল মাতবর ও মোহাম্মদ তাহের মাতবরের ছেলে মো, ফরহাদ মাতবর। দন্ডপ্রাপ্তদের মধ্যে ফরহাদ কারাগারে রয়েছে ও বাকি ৩জন দেশের বাইরে পলাতক রয়েছে বলে জানা গেছে। খালাসপ্রাপ্ত ৪ আসামীরা হলেন সাজ্জাদ,আরাফাত এবং ছোটন ও সৈয়দ।

উপজেলা সদর বড়ঘোপ মাতবর পাড়ার মরহুম মোহাম্মদ কাশেম মাতবরের পুত্র সাবেক ছাত্রনেতা এরশাদুল হাবিব রুবেল ২০০৬ সালের ১৫ অক্টোবর সন্ধ্যায় বড়ঘোপ বাজার থেকে রিক্সায় বাড়ি ফেরার পথে দন্ডপ্রাপ্ত সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। রুবেলের মা মমতাজ সুফিয়া বেগম বাদি হয়ে থানায় হত্যা মামলা করেন। আসামীরা বিগত আওয়ামী সরকার দলীয় প্রভাব খাটানোয় মামলার তেমন কোন অগ্রগতি ছিলনা। ফলে মামলাটি ২০২৩ সালে চট্টগ্রাম জজ আদালতে স্থানান্তর করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবি নিহত রুবেলের ছোট ভাই (মামলার পরিবর্তিত বাদী) ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম বলেন, প্রায় বিশ বছর পর তার ভাই হত্যার রায়ে ৪জনকে ফাঁসি ও ৪ জনকে খালাস দেয়ার আদেশে তারা পুরোপুরি সন্তুষ্ট নন। রাস্ট্রপক্ষ এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলেও জানান তিনি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com