1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/০১/২০২৬ ১১:৪৫ এএম

ভারতে নয়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হলে বাংলাদেশ খেলবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি একথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশি ক্রিকেটারদের ভারত নিরাপত্তা দিতে পারেনি। যারা একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারে না, তারা একটি ক্রিকেট দল বা বাংলাদেশ থেকে যাওয়া দর্শকদের নিরাপত্তা নিয়ে আমরা কীভাবে নিশ্চিত হবে? এ অবস্থায় নিরপেক্ষ ভেন্যুতে খেলবে বাংলাদেশ।

সম্প্রতি আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর টি-২০ বিশ্বকাপে ভারতে না যাওয়ার বিষয়ে আইসিসিকে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতে দল না পাঠানোর পাশাপাশি শ্রীলঙ্কায় ভেন্যু সরিয়ে নেওয়ার দাবিও জানানো হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com