1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে বিদেশী রাইফেল ও ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন কালে ওড়না ও চুল পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু ‘অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’ জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই: প্রধান নির্বাচন কমিশনার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার: আইনমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন ৮ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব

নির্বাচন সামনে রেখে ‘ম্যাচ মাই পলিসি’ নামে নতুন অ্যাপ চালু করেছে বিএনপি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/০১/২০২৬ ৩:১৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন অ্যাপ চালু করেছে বিএনপি, নাম ম্যাচ মাই পলিসি। জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশে রাজনৈতিক অংশগ্রহণ, পলিসিভিত্তিক আলোচনা এবং তরুণ প্রজন্মের মতামতকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে ওয়েব অ্যাপ ‘ম্যাচ মাই পলিসি’ (www.matchmypolicy.net), অ্যাপটি বাংলাদেশের রাজনীতিতে প্রথমবারের মতো একটি ইন্টার‍্যাকটিভডিজিটাল পলিসি প্ল্যাটফর্ম।

বিএনপি সূত্রে জানা গেছে, এটি সোয়াইপ-ভিত্তিক ওয়েব অ্যাপ, যার ইন্টারফেস সহজ ও পরিচিত। এখানে ম্যাচ হবে পলিসির সঙ্গে সবার মতামতের। প্রতিটি স্ক্রিনে বিএনপির কিছু পলিসি বা পরিকল্পনার সংক্ষিপ্ত বিবরণ থাকবে, আর সোয়াইপ করেই জানা যাবে নিজের আপনার অবস্থান।

এছাড়াও অ্যাপে একটি ‘Opinion’ অপশন রাখা হয়েছে। সেখানে লেখা যাবে পলিসি বিষয়ে পরামর্শ।

এতে আরও উল্লেখ করা হয়, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো—‘জেন জি’, তরুণ ও সাধারণ জনগণকে পলিসি নির্ধারণ প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত করা এবং জনগণের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও গণমুখী, কার্যকর ও বাস্তবসম্মত করা।

এছাড়া অ্যাপটির শেষ অংশে ব্যবহারকারীদের জন্য বিশেষ কিছু কনটেন্ট রাখা হয়েছে—যা পলিসি ও বিএনপির ভবিষ্যৎ ভাবনার সম্পর্কে আরও বিস্তারিত জানতে সাহায্য করবে।

বিএনপি মনে করে, ‘ম্যাচ মাই পলিসি’ কেবল একটি প্রযুক্তিগত উদ্যোগ নয়, এটি পলিসি-নির্ভর রাজনীতি, অংশগ্রহণমূলক গণতন্ত্র এবং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ তৈরির একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com