1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
চাকরি হারাচ্ছেন যে ৩৩ এসপি চীনা করিডোর: মিয়ানমারের গৃহযুদ্ধ ও ভারতের টেনশন প্রধান বাধা অপরাধ প্রমাণিত হলে নিষিদ্ধ হতে পারে আ.লীগ: চিফ প্রসিকিউটর ব্রাজিল বিদায় নেবে, ভবিষ্যদ্বাণী করলেন ক্রিস সাটন ভিক্ষা করে ৭০ টাকা দিয়েছিলেন নির্বাচনী তহবিলে, বদলে পেলেন নতুন ঘর সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নতুন কর্মপরিকল্পনা: টেকনাফকে অপরাধ মুক্ত করতে বার্তা এমপি শাহজাহান চৌধুরীর ফেরার কথা বলে আ.লীগের নেতাকর্মীদের বিপদে ফেলার আরেকটি ভণ্ডামি করছেন হাসিনা: সোহেল তাজ টেকনাফ পৌর বিএনপির ৩১ সদস্যের কমিটি ঘোষনা, আহবায়ক রাজ্জাক- সদস্য সচিব এনামুল

জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০১/২০২৬ ৪:০২ পিএম

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাসহ আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) উপজেলার কলসিন্দুর বাজারে এ উপলক্ষে আয়োজিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনের বিএনপির প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আজ যারা বিএনপির পতাকাতলে এসে দাঁড়িয়েছেন, তারা কোনো ব্যক্তি নয়— একটি আদর্শ, একটি আন্দোলন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার অব্যাহত প্রচেষ্টার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন।

তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা এই দেশে স্বাধীনতা এনেছেন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য।

অথচ আজ সেই স্বাধীনতার চেতনাকে ভূলুণ্ঠিত করা হয়েছে । বিএনপি ক্ষমতার রাজনীতি নয়, মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করে। তাই আজ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিচ্ছেন। এটাই প্রমাণ করে বিএনপিই জনগণের শেষ ভরসা।

এই যোগদান কোনো সাময়িক ঘটনা নয়, এটি গণজোয়ারের বহিঃপ্রকাশ। ইনশাআল্লাহ আসন্ন নির্বাচনে ময়মনসিংহ-১ আসনের মানুষ ধানের শীষে ভোট দিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আলোকিত ধোবাউড়া- হালুয়াঘাট গড়তে ভূমিকা রাখবে।
বিএনপিতে যোগদানকারীদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, আওয়ামী লীগ নেতা হাজী আবদুল আউয়াল, নজরুল ইসলাম, শহীদুল ইসলাম, মিরাস উদ্দিন, জামায়াতে ইসলামী নেতা নূরুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।

এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্যসচিব আবদুস শহীদ, সাবেক চেয়ারম্যান ওয়াহেদ তালুকদার, বিএনপি নেতা রুহুল আমিন, খোকন খান, যুবদল নেতা আমিনুল ইসলাম, সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহ্বায়ক ইমরান হোসাইন, সদস্যসচিব কামরুল হাসান সুমন প্রমুখ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com