1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

যুক্তরাষ্ট্রের মিশিগানে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০১/২০২৬ ১০:৪১ এএম

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি সড়কের অংশের নামকরণ করা হয়েছে। হ্যামট্রামিক সিটি কাউন্সিল জোসেফ ক্যাম্পাউ অ্যাভিনিউ ও কোনান্ট স্ট্রিটের মধ্যবর্তী কার্পেন্টার স্ট্রিটের একটি অংশের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন দিয়েছে।

বিএনপি এক পোস্টে জানিয়েছে, হ্যামট্রামিক সিটি কাউন্সিলে দায়িত্ব পালনরত বাংলাদেশি বংশোদ্ভূত চারজন কাউন্সিলরের সক্রিয় ভূমিকার মাধ্যমেই এই নামকরণের অনুমোদন নিশ্চিত হয়। প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের মতে, এটি কেবল একটি সড়কের নাম পরিবর্তনের ঘটনা নয়; বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও সংগ্রামের আন্তর্জাতিক স্বীকৃতির প্রতীক।

বিএসএস নিউজের বরাতে প্রবাসী নেতারা জানান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি রাজনৈতিক নেতাদের নামে সড়ক নামকরণের নজির এর আগেও রয়েছে। শিকাগোতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি রাস্তার নামকরণ করা হয়েছিল।

মিশিগানের হ্যামট্রামিক শহরটি অভিবাসী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। এখানে রাজ্যের সবচেয়ে বড় বাংলাদেশি অভিবাসী সম্প্রদায় বসবাস করে এবং ডিয়ারবর্নের পর আরব জনগোষ্ঠীর দ্বিতীয় সর্বোচ্চ ঘনত্ব রয়েছে। গত তিন দশকে ইয়েমেন ও বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদের অন্যতম গন্তব্যে পরিণত হয়েছে শহরটি।

ডেট্রয়েট ফ্রি প্রেসের তথ্য অনুযায়ী, হ্যামট্রামিকের মোট জনসংখ্যার ৪০ শতাংশের বেশি বিদেশি বংশোদ্ভূত এবং প্রায় ৭০ শতাংশ বাসিন্দা মুসলিম। এদের মধ্যেই রয়েছেন শহরের মেয়র, পুলিশ প্রধান এবং সিটি কাউন্সিলের সদস্য।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com