1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

দ্বিতীয় বিয়ে নিয়ে বিচার বিভাগের সংবেদনশীল ভূমিকা চায় মহিলা পরিষদ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/০১/২০২৬ ৩:০৭ পিএম

দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে হাইকোর্টের রায় ঘিরে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদে নারীর প্রতি বিদ্বেষপূর্ণ ও অধিকার খর্ব করা প্রচারণা চলছে বলে মনে করছে বাংলাদেশ মহিলা পরিষদ। এক্ষেত্রে নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় বিচার বিভাগেরও জেন্ডার সংবেদনশীল ভূমিকা প্রত্যাশা করেছে সংগঠনটি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মহিলা পরিষদ এ কথা জানায়। বিবৃতিতে সই করেছেন পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু।

বিবৃতিতে বলা হয়েছে, প্রথম বিয়ে বহাল থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে সালিশি কাউন্সিলের অনুমতির বিষয়ে গত ১২ জানুয়ারি হাইকোর্ট বিভাগের একটি রায়কে কেন্দ্র করে সংবাদের প্রতি বাংলাদেশ মহিলা পরিষদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। আমরা লক্ষ্য করছি, সাম্প্রতিককালে নারীর প্রতি বিদ্বেষপূর্ণ, নারীর অধিকারকে খর্ব করে- এমন প্রচারণা চলছে।

এতে আরও বলা হয়, হাইকোর্ট বিভাগের এ রায়কে কেন্দ্র করে নারীর মানবাধিকার লঙ্ঘিত হতে পারে- এমন কোনো ধরনের অপচেষ্টা গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে নারীর অধিকার ও মর্যাদা রক্ষার ক্ষেত্রে বিচার বিভাগেরও জেন্ডার সংবেদনশীল ভূমিকার প্রত্যাশা করছি আমরা।

‘বাংলাদেশ মহিলা পরিষদ নারীর মর্যাদা, নারীর সম্মান নিশ্চিতের বিষয়টির প্রতি অঙ্গীকারাবদ্ধ। মানবাধিকার প্রতিষ্ঠাসহ নারীর প্রতি দৃষ্টিভঙ্গি, সামাজিক, সাংস্কৃতিক ও আইনগত বৈষম্য নিরসনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছে মহিলা পরিষদ’ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com