1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

ভারত থেকে ভেনামি চিংড়ির নপলি আমদানির অনুমতি বাতিলের দাবি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/০১/২০২৬ ৪:২৮ পিএম

দেশের চিংড়ি সেক্টরকে ধ্বংস করার জন্য ভারত থেকে ভেনামি চিংড়ির নপলি আমদানি করা হচ্ছে বলে অভিযোগ তুলে এই আমদানির অনুমতি বাতিলের দাবী জানিয়েছেন শ্রিম্প হ্যাচারী এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে কক্সবাজারে শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ,সেব এর কলাতলী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে এসোসিয়েশনের সভাপতি সাবেক এমপি লুৎফর রহমান কাজল বলেন,ভারত থেকে ভেনামি চিংড়ির নপলি (পোনার ডিম) আমদানির ফলে দেশীয় চিংড়ি শিল্প মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এতে স্থানীয় হ্যাচারি, চাষি ও সংশ্লিষ্ট লক্ষাধিক মানুষের জীবিকা হুমকির সম্মুখীন হচ্ছে। পাশাপাশি বিদেশি নপলি আমদানির মাধ্যমে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে, যা দেশের চিংড়ি উৎপাদনে ভয়াবহ প্রভাব ফেলতে পারে।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় বাংলাদেশের একটি মাত্র যে প্রতিষ্ঠানকে আমদানির অনুমতি দেয়া হয়েছে তাদের কোন পোনার হ্যাচারী নেই তেমনি ভারতের যে প্রতিষ্ঠান থেকে এই নপলি বা চিংড়ি পোনার ডিম আমদানি করা হবে সেই প্রতিষ্ঠানেরও কোন হ্যাচারী নেই।

মোট ৪২ কোটি নপলি বা পোনার ডিম আমদানির অনুমতি দেয়া হলেও সিন্ডিকেট চক্র ৪২ কোটির জায়গায় দু’শ বা তিনশো কোটি নপলি বা পোনার ডিম আমদানির করার পায়তারা করছে।

তিনি আরও বলেন, দেশীয় হ্যাচারি সক্ষমতা থাকা সত্ত্বেও আমদানি নির্ভরতা অযৌক্তিক ও ক্ষতিকর। তাই অবিলম্বে ভেনামি চিংড়ির নপলি আমদানির অনুমতি বাতিল করে দেশীয় শিল্প সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি লুৎফুর রহমান কাজল।

সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব গিয়াসউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং চিংড়ি শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com