1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পঞ্চম দিনেও জ্বলছে ইনানীর গ্যাসের আগুন, অপেক্ষা ১৫ দিনের বাংলাদেশের ওপর কুদৃষ্টি পড়েছে ইসরায়েলের! ফেল করা শিক্ষার্থীদের প্রস্তুতির সময় দেওয়া হবে এক মাস, শিগগিরই পরীক্ষা: শিক্ষামন্ত্রী বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা, গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ উখিয়ায় পুলিশ দেখে বন্দুক ফেলে পালালেন দুই দুর্বৃত্ত আগামীকাল প্রকাশ হচ্ছে এইচএসসির পরীক্ষার ফলাফল সরকারি কোয়ার্টারে সাবলেট ৩১ অক্টোবরের মধ্যে না সরালে বাসা বাতিল উখিয়ায় গ্যাসের আগুন ১৫ দিন পর্যবেক্ষণে রাখবে বাপেক্স

জামায়াত ছেড়ে বিএনপিতে মহেশখালীর সাবেক ভাইস চেয়ারম্যান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/০১/২০২৬ ৫:২৫ পিএম

জামায়াতে ইসলামীর সঙ্গে ৪০ বছরের রাজনৈতিক সম্পর্ক শেষ করে বিএনপিতে যোগ দিয়েছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা জহির উদ্দিন। বেগম খালেদা জিয়ার স্মরণে মহেশখালী পৌর কৃষক দল আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে মাওলানা জহির উদ্দিনের একটি বক্তব্য বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

বক্তব্যে সদ্য সাবেক এই জামায়াত নেতা বলেন, আমি ৪০ বছর জামায়াতে ইসলামীর সাথে ছিলাম, তারা অর্ধেক মুসলমান আর অর্ধেক মুনাফেক। তাদের মুখে এক কথা অন্তরে এক কথা, এরা (বিএনপি) যেটা বলে স্পষ্ট বলে ফেলে, সত্য হোক বা মিথ্যা হোক।

তিনি বলেন, ১৯৭৮-৭৯ সাল থেকে আমি নিস্বার্থভাবে জামায়াতের সাথে জড়িত। ৩৫-৪০ বছর শ্রম-ঘাম দিয়েছি, টাকা দিয়েছি, ভোটও দিয়েছি সেখানে (জামায়াত), কিছু নেই। অথচ আমি তাদের থেকে কোনো স্বার্থ উদ্ধার করিনি, কোনো ক্ষমতা ব্যবহার করিনি।

বিএনপিতে যোগদান প্রসঙ্গে মাওলানা জহির উদ্দিন বলেন, জামায়াতের চেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক ভালো, সেটি বুঝতে পেরে আমি এই দলে এসেছি।’

জানা গেছে, গতকাল বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে মহেশখালী পৌর বিএনপি কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

স্থানীয় কৃষকদল নেতা আবু তাহের বলেন, তিনি (জহির উদ্দিন) মহেশখালীর প্রবীণ মুরব্বি এবং সাবেক জনপ্রতিনিধি। তিনি ইচ্ছা প্রকাশ করায় আমরা তাকে বিএনপিতে স্বাগত জানিয়েছি।

এর আগে গত ৭ জানুয়ারি স্থানীয় একটি অনুষ্ঠানে কক্সবাজার-২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জহির উদ্দিন।

ছাত্রজীবনে ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন জহির উদ্দিন। পরে তিনি জামায়াতের নেতা হিসেবে এলাকায় পরিচিত পান।  জামায়াত সমর্থিত প্রার্থী হিসেবে ২০১৪ সালে ও ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com