1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ

আ.লীগ সভাপতির নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মীর ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/০১/২০২৬ ৯:৫০ এএম

হরিণাকুন্ডুতে আওয়ামী লীগের হাজারোও নেতাকর্মীরা বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার অঙ্গিকার করেছেন। হরিণাকুন্ডু উপজেলার রিশখালী বাজারে মঙ্গলবার রাতে এক আলোচনা সভায় ঝিনাইদহ-২ আসনের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের উপস্থিতে এই অঙ্গীকার করেন স্থানীয় দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছাব্দার রহমান।

আওয়ামী লীগের সভাপতি ছাব্দার রহমান খবর নিশ্চিত করে জানান, যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের দল ভোটে অংশগ্রহন করছে না, সেই কারণে বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার কোন সুযোগ নেই। তাই দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝিনাইদহ-২ আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদকে ১২ তারিখের নির্বাচনে জয়যুক্ত করে এলাকার উন্নয়নে সহায়তা করার আহ্বান জানানো হয়।

বিষয়টি নিয়ে দৌলতপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী একসময় উপজেলা চেয়ারম্যান ছিলেন। তিনি হরিণাকুন্ডু বাসীর জন্য অনেকে উন্নয়ন করেছেন। তিনি এমপি হলে এলাকার অনেক উন্নয়ন করবেন। জেলা বিএনপির সভাপতি ও বিএনপি প্রার্থী এম এ মজিদ আওয়ামী লীগের নেতাকর্মীদের ভোটকেন্দ্রে স্বাগত জানিয়ে সহায়তার আশ্বাস দেন।

উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আনিচুর রহমান বলেন, আমরা সবাই একসঙ্গে মানুষের কল্যাণে কাজ করতে চাই। সবাইকে নিয়েই পুরো উপজেলার উন্নয়ন করতে চাই।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com