1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
রোহিঙ্গাদের ভুলে গেলে সংকট আরও গভীর হবে: ইউএনএইচসিআর জনগণ ঘুমিয়ে থাকার সময়ে তেলের দাম বাড়ানো হয়েছে: ডা. শফিকুর রহমান প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক সেই যুবদল নেতা বহিষ্কার জিনের বাদশা’ সেজে কল দিতেন টেলিগ্রামে, হাতিয়ে নেন ২১ লাখ টাকা বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি উপস্থিতি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী ঘুমধুমে ৫০ হাজার ইয়াবাসহ যুবক আটক উখিয়ায় ভোররাতে পুলিশের অভিযান: বস্তাবন্দী একনলা বন্দুক উদ্ধার বিতর্কিত ভিডিও ভাইরালের জের, শোকজের মুখে এনসিপি নেত্রী নওশাবা সিয়াম উখিয়ায় সরকারি বরাদ্দের ৮২ বস্তা চাল জব্দ, গুদাম সিলগালা

বিএনপিতে যোগ দিলেন উপজেলা খেলাফত আন্দোলনের সভাপতিসহ ১২ নেতাকর্মী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/০১/২০২৬ ১০:২০ এএম

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বাংলাদেশ খেলাফত আন্দোলনের সভাপতি ও জনপ্রিয় ইসলামী আলোচক মুফতি তরিকুল ইসলাম নূরানীসহ তার দলের ১১ নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যার পর কেন্দুয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ড. আলহাজ রফিকুল ইসলাম হিলালী নবাগতদের ফুলের মালা পরিয়ে দলে বরণ করে নেন।

একই অনুষ্ঠানে মোজাফফরপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি আব্দুর রউফ বেপারীও বিএনপিতে যোগদান করেন।

বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন—খেলাফত আন্দোলনের কেন্দুয়া উপজেলা সভাপতি মুফতি তরিকুল ইসলাম নূরানী, হাফেজ মাওলানা আবুল হাসান আশরাফী, হাফেজ মাওলানা মুফতি আব্দুল মোমিন, হাফেজ মাওলানা বাকি বিল্লাহ, মুফতি শফিকুল ইসলাম রহমানী, হাফেজ মাওলানা আব্দুল হাকিম, হাফেজ মাওলানা আবু হুরায়রা, হাফেজ আল আমিন, কারী আব্দুল আলী, হাফেজ মাওলানা সফি আহমেদ, হাফেজ মাওলানা সানাউল্লাহ, হাফেজ মাওলানা জাকির আনসারী, হাফেজ ক্বারি আজিজুল হক ও মুফতি কামাল।

মুফতি তরিকুল ইসলাম নূরানী বলেন, আমি দীর্ঘদিন ধরে খেলাফত আন্দোলন বাংলাদেশ কেন্দুয়া উপজেলা শাখার দায়িত্ব পালন করেছি। আজ খেলাফত আন্দোলন থেকে পদত্যাগ করে স্বেচ্ছায় ও সম্পূর্ণ স্বপ্রণোদিত হয়ে বিএনপিতে যোগদান করেছি।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমি দেখেছি বিএনপি কখনো আলেম-ওলামাদের নির্যাতন করেনি। বিএনপি একটি ইসলামপ্রিয় দল। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ ড. রফিকুল ইসলাম হিলালী সাহেবের বিনয়ী ও উদার মনোভাবের প্রতি আকৃষ্ট হয়েই আমি বিএনপিতে যোগদান করেছি।

এ বিষয়ে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, আজ আমি অত্যন্ত আনন্দিত। দীর্ঘ ৪২ বছরের রাজনৈতিক জীবনে আমার হাত ধরে বহু মানুষ বিএনপিতে যোগ দিয়ে আজ দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তবে একসঙ্গে এত সংখ্যক আলেম-ওলামার যোগদান আমার রাজনৈতিক জীবনের এক বিরল ঘটনা। আমার বিশ্বাস, আলেম-ওলামাদের এই যোগদান ইনশাআল্লাহ আগামীর জন্য একটি শুভ বার্তার ইঙ্গিত বহন করছে।

এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com