1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ফ‍্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল টেকনাফের হ্নীলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জেলে পল্লীতে এমপি শাহজাহান চৌধুরীর সহায়তা কক্সবাজারে পর্যাপ্ত বিমান শক্তি থাকলে রোহিঙ্গা সংকট সৃষ্টি হত না: সেনাপ্রধান টেকনাফে দুই সাজাপ্রাপ্ত পলাতক গ্রেপ্তার কক্সবাজারে একদিনে চার মরদেহ উদ্ধার, বাড়ছে উদ্বেগ জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ গুপ্ত লিখে ফেইসবুক পোস্ট,উখিয়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৩ দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোন আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী ৮ লাখ টাকা মুক্তিপণে ইউপি সদস্যের মুক্তি, পুলিশের দাবি উদ্ধার রামুতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ: মৃত্যুর আগে ভিডিও বার্তায় বাঁচার আকুতি

উখিয়ায় বিএনপি-জামায়াতের নির্বাচনি প্রচারণা শুরু

✍️ মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা •

প্রকাশিত: ২২/০১/২০২৬ ৫:৩৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পরে কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে নির্বাচনের মাঠে আনুষ্ঠানিকভাবে নেমেছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা।

 

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে উখিয়ার পৃথক স্থানে পথসভা, জনসভা ও গণসংযোগের মাধ্যমে দুই দলের প্রার্থীরা তাদের নির্বাচনি প্রচারণার সূচনা করেন। প্রথম দিনেই প্রার্থীদের কর্মসূচিকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় নির্বাচনী আমেজ।

 

জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মওলানা নুর আহমদ আনোয়ারী উখিয়া উপজেলার পালংখালী বাজার থেকে প্রচারণা শুরু করেন। প্রচারণার প্রথম দিনেই তিনি কোটবাজারে পথসভার আয়োজন করেন। এরআগে তিনি এলাকায় ব্যাপক গণসংযোগ করেন এবং ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে পথসভা ও গণসংযোগ কার্যক্রম চালান।

 

পথসভায় জামায়াত প্রার্থী মওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, উখিয়া-টেকনাফ দীর্ঘদিন ধরে অবহেলিত। এ জনপদের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হয়নি। দুর্নীতি, দখলবাজি ও অনিয়মের কারণে সাধারণ মানুষ বঞ্চিত। আমি নির্বাচিত হলে সৎ, দক্ষ ও ন্যায়ভিত্তিক নেতৃত্ব দিয়ে এই এলাকার উন্নয়ন নিশ্চিত করব। ইনশাআল্লাহ, জনগণের রায়ে সংসদে গিয়ে মানুষের অধিকার আদায়ে কাজ করব।

 

অন্যদিকে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহাজাহান চৌধুরী উখিয়া উপজেলার সোনারপাড়া বাজার থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন। সেখানে তিনি বিশাল জনসভার আয়োজন করেন। জনসভায় মিছিল সহকারে যুবক, মহিলা, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

জনসভায় বিএনপি প্রার্থী শাহাজাহান চৌধুরী বলেন, এই অঞ্চল আজ চরম সংকটে। মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে, উন্নয়নের নামে হয়েছে লুটপাট। জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া দেশের সংকট থেকে মুক্তি সম্ভব নয়। আমি নির্বাচিত হলে উখিয়া-টেকনাফকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও বসবাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করব। জনগণের ভোট ও ভালোবাসাই আমার শক্তি।

 

প্রথম দিনের প্রচারণাতেই উভয় প্রার্থীর কর্মসূচিকে ঘিরে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com