1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

আকতার চৌধুরীর নেতৃত্বে উখিয়ায় ধানের শীষের পক্ষে গণসংযোগ

✍️ ইমরান আল মাহমুদ

প্রকাশিত: ২৩/০১/২০২৬ ১১:৫৪ এএম

কক্সবাজার-৪(উখিয়া-টেকনাফ) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শাহজাহান চৌধুরীর ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন জেলা বিএনপির প্রচার সম্পাদক আকতার উদ্দিন চৌধুরী।

শুক্রবার(২৩ জানুয়ারি) জুমার নামাজের পর হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ চৌধুরী পাড়া এলাকায় ভোটারদের মাঝে ধানের শীষের প্রার্থী শাহজাহান চৌধুরীর লিফলেট বিতরণ করে আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট প্রদানের আহবান জানান তিনি।

গণসংযোগ পরবর্তী অধ্যক্ষ আকতার উদ্দিন চৌধুরী বলেন,” বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে গণসংযোগ করে ভোটারদের মাঝে বিএনপির আগামীর পরিকল্পনা পৌঁছে দিয়েছি। সীমান্ত জনপদ উখিয়া-টেকনাফে বর্ষীয়ান পরিচ্ছন্ন রাজনীতিবিদ শাহজাহান চৌধুরীর মতো অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান দরকার। তাই আগামীতে সুন্দর বাংলাদেশ গঠনে রাষ্ট্র পরিচালনার জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে সবাইকে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট প্রদান করতে হবে।”

গণসংযোগকালে হলদিয়াপালং ইউনিয়ন সাংগঠনিক দক্ষিণ শাখা বিএনপির সভাপতি জামাল মাহমুদ,৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি কফিল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ইকবার বাহার চৌধুরী,ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি রাহমত উল্লাহ, হলদিয়া পালং ইউনিয়ন সাংগঠনিক দক্ষিণ ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন,যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com