1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা এলজিপির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক আর নেই আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

ধোঁকাবাজদের হাতে ইসলাম ও দেশ নিরাপদ নয়: চরমোনাই পীর

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/০১/২০২৬ ১১:৩৯ এএম

ক্ষমতার রঙিন স্বপ্ন দেখে একদল জনতাকে ধোঁকা দেওয়ার নীলনকশা করেছে। যারা নিজেদের সাথীদের সঙ্গে ধোঁকাবাজি করতে পারে, তাদের হাতে ইসলাম ও দেশ নিরাপদ নয়। ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে। অন্যায়ের সঙ্গে অপোস করে ইসলামী আন্দোলন ক্ষমতার সহজ রাস্তা বেছে নেয়নি। জুলাই গণঅভ্যুত্থানেও ইসলামী আন্দোলন রাজপথে গুলির মুখে দেশ রক্ষায় সর্বাগ্রে নেমে এসেছিল। ইসলামী আন্দোলন রাজনীতি করে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে। ইসলামের পক্ষে একবাক্স এখন হাতপাখার বাক্স। হাতপাখার বিজয়ের লক্ষ্যে বিরামহীন কাজ চালিয়ে যেতে হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে যাত্রাবাড়ীর কাজলারপাড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাজী মোঃ ইবরাহীমের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এসব কথা বলেন।

জনপ্রত্যাশার ঢাকা-৫ গড়তে হাজী মোঃ ইবরাহীমকে হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আরও বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং একটি মানবিক ও ইনসাফপূর্ণ সমাজ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ। ইসলামি অনুশাসন ব্যাতীত ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। জনগণের প্রত্যাশা পূরণে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাতপাখায় ভোট দিন। এসময় তিনি ডেমরা ও যাত্রাবাড়ীর জনতার শান্তি ও উন্নয়নের লক্ষ্যে ঢাকা-৫ আসনে হাজী মোঃ ইবরাহীমকে হাতপাখা প্রতীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

চরমোনাই পীর আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছর অতিবাহিত হলেও দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছে, কিন্তু সাধারণ মানুষের জীবনমানে প্রত্যাশিত কোনো পরিবর্তন আসেনি। স্বাধীনতার বিনিময়ে দেশবাসী প্রকৃত অর্থে একটি লাল-সবুজ পতাকা ছাড়া আর তেমন কিছুই পায়নি। অতএব দেশ পরিবর্তন করতে হলে নীতিবান নেতা নির্বাচন করতে হবে।

ঢাকা-৫ আসনে হাতপাখার প্রার্থী হাজী মোঃ ইবরাহীম তার বক্তব্যে বলেন, আমি আপনাদেরই সন্তান ইবরাহীম, আপনাদের ভালোবাসা ও আস্থায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৭ নম্বর ওয়ার্ডের দুইবারের নির্বাচিত কাউন্সিলর। কাউন্সিলর হিসেবে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করেছি। এবার আপনাদের দোয়া, সমর্থন ও পরামর্শ নিয়ে চাঁদাবাজি, দখলদারি ও দুর্নীতিমুক্ত, নিরাপদ, আধুনিক ও মানবিক ঢাকা-৫ গড়ে তুলবো- ইনশাআল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় দফতর সম্পাদক লোকমান হোসাইন জাফরী, কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেল‌ওয়ার হোসাইন সাকী, কেন্দ্রীয় সহকারী প্রচার ও দফতর সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ, কেন্দ্রীয় সদস্য ডাক্তার শহীদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, ঢাকা-৫ নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেনসহ নগর, থানা ও ওয়ার্ড ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীলরা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com